রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সাধারণ রোগীর মতই চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।

এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকা- সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com