রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

কাজী মাহমুদুল হক সুজন, চুনরুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে ডাকাতি মামলার পলাতক আসামী নজরুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত প্রায় ৯টায় উপজেলার নয়ানী বনগাঁও থেকে থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত নজরুলকে গ্রেফতার করে। সে উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের ওহাব উল্লাহ ছেলে। সে ৩টি ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।

এসআই শেখ আলী আজহার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স ইমরান, মাহী ও সুমন মিলে প্রায় ২ কিলোমিটার দৌড়িয়ে তাকে গ্রেফতার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com