রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা

জিএম কাদেরই জাপার চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা রওশন

তরফ নিউজ ডেস্ক : প্রয়াত সাবেক নেতা সাবেক প্রেসিডেন্ট এরশাদের ভাই জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান থাকছেন। আর সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন এরশাদপতœী রওশন এরশাদ। পার্টির কাদের ও রওশনপন্থি শীর্ষ নেতারা সমঝোতায় পৌঁছে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার রাতে বারিধারার কসমোপলিটন ক্লাবে রওশন ও জিএম কাদেরপন্থি নেতাদের বৈঠকে এই সমঝোতা হয়। আজ রোববার দলের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

তিনি বলেন, প্রয়াত নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের ‘নির্দেশনা’ অনুযায়ী তার ভাই জিএম কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আর সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে থাকবেন এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

রাঙ্গাঁ বলেন, প্রথমে আমাদের যে বিষয়টি ছিল, সেটি হল চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন। এটা নিয়ে একটি বিতর্ক ছিল। সেটি কাল সমাধান হয়ে গেছে। বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের দলের দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান হিসেবে।

আর বেগম রওশন এরশাদ, যিনি আমাদের চেয়ারম্যানের পতœী, তিনি সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

মহাসচিব বলেন, বৈঠকে আরেকটি বিষয় এসেছিল, রংপুরের উপ নির্বাচন নিয়ে। সেখানে সাদ এরশাদের (এরশাদের ছেলে) পক্ষে প্রস্তাব রাখা হয়েছিল, বিপক্ষেও কথা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, মহাসচিব ও চেয়ারম্যান বসে রংপুরের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন- প্রার্থী কে হবে। আজ বা কালকের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেব। তখন জানতে পারবেন।

(সূত্র : মানবজমিন অনলাইন)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com