সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকনসহ বিএনপি মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা এই মানববন্ধনে অংশ নেন।

এ কর্মসূচিতে অংশ নিতে বেলা ১০টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। তোপখানা রোড থেকে দীর্ঘ সড়কের এক পাশে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিএনপির মানববন্ধনের কর্মসূচি ঘিরে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত এপ্রিল থেকে তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

খালেদার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, গণঅনশন, বিক্ষোভ সমাবেশ, গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশের মতো কর্মসূচি করে আসছে বিএনপি।

এর আগে গত ৬ মার্চ বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননবন্ধন করে। একই দাবিতে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন করার কথা রয়েছে বিএনপির।

(সূত্র : বিডি নিউজ ২৪ ডটকম)

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com