শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

শিশু ধর্ষণের দায়ে সুনামগঞ্জে দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আয়াকনুর ও মো. শফিক। তাঁরা দুজনই পলাতক আছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি ২০০৯ সালের ২০ জানুয়ারি স্কুল থেকে ফেরার পর গ্রামের পাশে গোবর তুলতে যায়। এ সময় ওই শিশুর সঙ্গে তার আরেক সহপাঠী ছিল। একপর্যায়ে আয়াকনুর ও শফিক ওই দুই শিশুকে তাদের কাছে ডেকে নেন। শফিক এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে সে কান্নাকাটি শুরু করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে অন্য শিশুটি এই দুজনের ধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা ওই দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে আয়াকনুর ও শফিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com