বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুর উপজেলার রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে ৩০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করে। আনোয়ার ছাতিয়াইন গ্রামের আশিক মিয়ার ছেলে।

গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহম্মেদ জানান, শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর এক দল সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে ৩০০ ইয়াবাসহ তাকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র‍্যাবের উপপরিদর্শক এমদাদুল হক মাধবপুরে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com