সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে অত্যাধুনিক গ্রিন টি ফ্যাক্টরী উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের এই প্রথম অত্যাধুনিক ও স্বংয়ক্রিয় ডিজিটাল মেশিনের মাধ্যমে গ্রিন টি ফ্যাক্টরী’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিটিআরআই বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ফ্যাক্টরীর পাশে গ্রিন টি’র নব নির্মিত ফ্যাক্টরী উদ্বোধন করেন বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুল রহমান পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরআই এর পরিচালক ড. মোহম্মাদ আলী, পিডিইউ এর পরিচালক রফিকুল হক, সিএসও মো. ইসমাইল হোসেন, পিএসও ড. আব্দুল আজিজ, পিএসও ড. তৌফিক আহমেদ, এসএসও অসীম কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ চা বোর্ড এর অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষাণা ইনস্টিটিউট এর তত্বাবধানে ১১৩৭ বর্গমিটার জমির উপর নির্মিত ফ্যাক্টরীতে ছোট বড় মিলিয়ে ১৫ টি মেশিনের মাধ্যমে ৩২০ কেজি গিন টি উৎপাদন করা হয়েছে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমানে সবুজ পাতা যোগান দেওয়া সম্ভব হলে ইে ফ্যাক্টরী থেকে বছ ৪০ হাজার কেজি গ্রিন টি উৎপাদন সম্ভব হলে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন। এই ফ্যাক্টরীর মাধ্যমে ওয়ারী গ্রিন টি এবং কালী গ্রিন টি নামের প্রধানত দুই ধরণের গ্রিন টি প্রক্রিয়াজাতকরন করা হবে।

গুণগত মান বজায় রেখে উৎপাদিত গ্রিন টি’র প্রাথমিক বিক্রয় মুল্য হবে দুই হাজার টাকা। বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যানমেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুল রহমান পিএসসি জানান, মুলত চা গবেষণার কাজের জন্যই এখানে গ্রিন টি ফ্যাক্টরী স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, বিজ্ঞানিরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অল্প জায়গায় গুণগত মান সম্পর্ন ভালো চা তৈরীতে। তাছাড়া এবার বিশ্বের সবচেয়ে বেশী চা উৎপাদনকারী দেশ হিসাবে রেকর্ড সৃস্টি করবে বাংলাদেশ। তিনি আরো জানান, গ্রিন টি উৎপাদন এখনই লাভজনক এবং বিদেশে রপ্তানি করা যাবেনা। তবে পর্যায়ক্রমে তা হবে।

তিনি আরো জানান, ২০১৮ সালের জানুয়ারী থেকে এই ফ্যাক্টরী স্থাপনের কার্যক্রম শুরু হয়। মেশিন আমদানিকারক টিকাদারী প্রতিষ্ঠান ঢাকা আইটি সার্বিসেস কর্তৃপক্ষে মাধ্যমে চায়নার ঝেজিয়াং প্রদেশের গ্রিন টি ফ্যাক্টরী মেশিনারীজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিংপো ইয়াও চিয়াং-ইউয়ান মেশিনারী কো:লি: মাধ্যমের অত্যাধুনিক গ্রিন টি’র মেশিন আমদানি করা হয়। এবং একই সাথে ২২ জানুয়ারী খাগড়াছড়ির মের্সাস সেলিম এন্ড ব্রাদার্স এ ফ্যাক্টরী’র বিল্ডিং তৈরী করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com