শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

বানিয়াচংয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: শিক্ষা প্রকৌশলীর বাস্তবায়নে ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঈদগা বাজার সংলগ্ন বানিয়াচং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং ৪তলা ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহ্জ্বা অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষন রায়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তজম্মুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউপি আওয়ামী লীগের সভাপতি বাবু কৃষ্ণ দেব, আওয়ামী লীগ নেতা কাজল চ্যাটাজি, ঠিকাদার এমদাদুল হাসান শাহিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com