বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ের ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বানিয়াচং নতুনবাজার রাজধানী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খাবার

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচংয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বেে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়, লাইসেন্স ছাড়া ও নিয়ম না মেনে গ্যাস সিলেন্ডার বিক্রির অপরাধে আল মদিনা ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে বুলবুল ফার্মেসিকে ৪ হাজার টাকা, অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রাজধানী হোটেলকে ২ হাজার টাকা এবং চোরাই  ও নকল কসমেটিকস বিক্রির দায়ে দেব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এসআই ফারুকের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহয়তা করে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com