রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে ‘‘আমার শহর আমার ভাবনা’’ বিষয়ক মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সমস্যা চিহৃতকরণ, সমস্যা সমাধানের লক্ষ্যে ‘আমার শহর আমার ভাবনা’ বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে পিস প্রেসার গ্রুপ (পেইভ) শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পেইভ এ্যাম্বাসেডর ও বাংলাদেশ টি এস্টেট স্টাপ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে ও সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা, পেইভ এর কেন্দ্রীয় প্রোগ্রাম ম্যানেজার মায়মুনা আক্তার রুবি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, সহ সম্পাদক (দপ্তর) এম রকিব, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, সনাক সদস্য শিক্ষাবিদ অধ্যাপক বদরুল আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার সম্পাদকমন্ডণীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো: সমশের খাঁন, জাতীয় সামাজতান্তিক দল জাসদ শ্রীমঙ্গলের সভাপতি আলহাজ্ব এলেমান করীর, লন্ডন প্রবাসী ও ভয়েজ অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মুর্তজা, কাতার প্রবাসী ইমাম হোসেন চৌধুরী বাবু, শ্রীমঙ্গল যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন আহমদ, পেইভ সদস্য মো: আনহারুল ইসলাম প্রমুখ।

পেইভ এ্যাম্বাসেডর ও লাইফস্ গুড মডেল স্কুলের অধ্যক্ষ কাজী আছমা আক্তার সংগঠনের পরিচিতি ও শ্রীমঙ্গলে পুর্বের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রায় অর্ধশত বিশিষ্টজন অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সমস্যা চিহৃতকরণ, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ভাবনা প্রকাশ ও কার্যকর করার জন্য গুরুত্ব আরোপ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com