রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত-৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় তিনটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ওইদিন বিকেলে সদর দক্ষিণ মডেল থানার সামনে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে শান্তি পরিবহনের একটি বাস এবং শাপলা পরিবহনের অপর আরেকটি বাস এসে হানিফ বাসের উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান সান্টু (৩৮) এবং বারুইয়েরহাট এলাকার সলিমুল্লার ছেলে রহিম মানিক (৪০) নিহত হন। আহত হন অন্তত ২০ জন বাসযাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। তবে নিহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com