শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

প্রার্থী যে দলেরই হোক, সমানভাবে দেখতে হবে

ছবি : ফাইল ফটো

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে নির্বাচন কমিশনের (ইসি) ওপর তাদের আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের ওপর প্রার্থীদের আস্থা তৈরি হয়েছে জানিয়ে সিইসি নুরুল হুদা বলেন, ‘নির্বাচনে ৩০০ আসনের জন্য যে ৩ হাজার ৫৬ জন প্রার্থী আবেদন করেছে তা রেকর্ড সংখ্যক বলে তারা মনে করেছেন। আমাদের কাছেও তাই মনে হয়। এবারের নির্বাচনে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, তাদের মধ্যে যে উদ্যোগ এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রত্যয় এটা তারই প্রমাণ।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। তবে নির্বাচনে দল নয়, বরং প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখতে, তিনি যে দলেরই হোক না কেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এমন আশা ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রত্যাশা ছিল- দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমাদের সেই আশা পূরণ হয়েছে।

সিইসি বলেন, একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এতে কোনো সন্দেহ নেই। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে, বজায়ও থাকবে।

এ সময় তিনি ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সূত্র: বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com