শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

পাগলা মিজানের ঠাঁই হলো মৌলভীবাজারের শ্রীঘরে

আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে পাগলা মিজানকে।

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরের আলোচিত ব্যক্তিত্ব হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের ঠাঁই হলো মৌলভীবাজারের শ্রীঘরে। র‌্যাবের করা অস্ত্র আইনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার ২ নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী এ আদেশ দেন।

মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই তথ্যটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে ক্যাসিনো ব্যবসা ও দুর্নীতিতে অভিযুক্ত হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে অস্ত্রসহ র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা আটক করে। আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি ল্যান্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় তাকে সাতদিনের রিমান্ড শেষে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com