রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন : জমি দখলের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাণ্টি দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার প্রেসক্লাবে প্রথমে সকাল ১১টায় সংবাদ সন্মেলন করে এ অভিযোগ দেন উপজেলার ভুনবীর ইউনিয়নের লাইয়ারকুল গ্রামের মৃত মো. তোতা মিয়ার ছেলে মো. আব্দুল মোহিত।

তিনি উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আলতাফুর রহমানের ছেলে উপজেলা যুবলীগের নেতা মো. বদরুর আলম শিপলু’র বিরোদ্ধে জোরপূর্বক জমি দখলে নেয়ায় হুমকি দেয়ার অভিযোগ করছেন। এ ঘটনায় আব্দুল মুহিত পৈত্রিক সম্পত্তি রক্ষা ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৬ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

এদিকে সংবাদ সম্মেলনের ঘটনা জানার পর যুবলীগের নেতা মো. বদরুর আলম শিপলু বিকাল সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন।

তিনি তার বিরুদ্ধে লাইয়ারকুল গ্রামের মৃত মো. তোতা মিয়ার ছেলে মো. আব্দুল মোহিত এর আনা অভিযোগ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন দাবী করেন।

তিনি লিখিত বক্তব্যে দাবী করেন তিনি ভুমি খেকো নন বা জোর পুর্বক কারো জমি দখল ও প্রাণনাশের হুমকি কখনো দেননি। তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ছাড়া কিছুই নয়। তিনি দাবী করেন ওই জমি তিনি বৈধ ভাবে ক্রয় করে মাপজোক করতে চেয়েছিলেন।

যেহেতু, প্রতিপক্ষের সংবাদ সম্মেণনের মাধ্যমে চানতে পেরেছেন ওই জমি নিয়ে ভুমি অফিসে মিছকেইস আছে, তাই তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিছকেইসের রায়ের অপেক্ষা করবেন।

সংবাদ সম্মেলনে মুহিত বলেন, তিনি সাতগাঁত্ত সামাদিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক। লইয়ারকুল মৌজায়, জে এল নং-৩৫, দাগ নং-৩২২৯, আর এস দাগ নং- ৪৫১৯ এ তার পিতার ক্রয় সুত্রে ০.১৭ একর ভূমি রয়েছে। জমিটি তার পিতা বিগত ২২/০৫/১৯৫৮ ইং তারিখে ২১৩৮ নং কাবলায় খরিদ করেন। পিতার মৃত্যুর পর উত্তরাধীকার সুত্রে তিনি ওই জমির মালিক হয়ে ভোগ দখলে আছেন ।

সম্প্রতি আমার পিতার রেখে যাওয়া ভূমিকে লোলুপ দৃষ্টি পরে মাধবপাশা গ্রামের মৃত আলতাফুর রহমানের ছেলে মো. বদরুর আলম শিপলুর। শিপলু জাল জালিয়াতের মাধ্যমে উক্ত ভূমি খানা তাহার নামে নামজারি করে নেন। তিনি এ খবর জানতে পেরে গত ২২ আক্টোবর শ্রীমঙ্গল ভুমি অফিসে মো. বদরুল আলম শিপলু নামে সৃজন করা নামজারি বাতিলের মিছকেইস মামলা করি। মামলা নং-২৩৬২/ ২০১৯-২০ইং।

এতে ক্ষিপ্ত হয়ে শিপলু গত ২৫ তারিখ সন্ধ্যার দিকে সাতগাঁত্ত বাজারে গিয়ে লোকমুখে প্রচার করতে থাকে যে, দলবল নিয়ে সে ওই জমি জোরপূর্বক তার দখলে নেবে। এবং তাকে হুমকি দিয়ে বলে তিনি যেন পারলে তাকে আটকান।

তিনি সাংবাদিকদের মাধ্যমে ওই ভুমি খেকোর হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com