রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে নারী গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রাম থেকে তানজিনা আক্তার (১৯) নামে নারী গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম দস্তগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে তানজিনা আক্তার মাধবপুর উপজেলার সায়হাম কটন মিলে চাকুরি করতেন। চাকরি করার সুবিধার্থে তানজিনা তার বান্ধবীকে নিয়ে ইটাখোলা গ্রামের আকছির মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাতে তানজিনার রুমমেট ব্রাহ্মণবাড়িয়া জেলার বাড়ঘড়িয়া গ্রামের তানজিনা নাইট ডিউটিতে যান। রোববার সকালে তানজিনা এসে দরজা ধাক্কা দিলে দরজা বন্ধ পায়। পরে স্থানীয় লোকজনদের নিয়ে ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে ঘরের তীরের সঙ্গে তানজিনার লাশ ঝুলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো পরিষ্কার নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com