রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জ শহরে ডিজিটাল পদ্ধতিতে ভাতা পাচ্ছেন প্রায় দুই হাজার উপকারভোগী

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা শহরে প্রায় দুইহাজার উপকারভোগী ডিজিটাল পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতাসহ তাদের ভাতা পাবেন।

সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা প্রায় দুইহাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতাভোগীর তালিকা অনলাইনে সংরক্ষণ করা হয়েছে। সঠিক সময়ে উপকারভোগীদের মোবাইল নাম্বারে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com