রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পঞ্চগড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

তরফ নিউজ ডেস্ক : পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী যাত্রীবাহী মিনি বাসের চাপায় অটোচালক ও নব দম্পতিসহ সাত জন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস উপ-পরিচালক ওয়াদুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

৭ জন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার ডাকবদলি মাঝিপাড়া এলাকার মজিবুল হকের ছেলে লাবু ইসলাম (২৯) ও তার নববধু মুক্তি বেগম (১৯), সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার জয়নালের ছেলে অটো চালক রফিক (২৮), রায়পাড়া এলাকার মফিজ আলীর ছেলে মাকুদ হোসেন (৪৫), অমরখানা ইউনিয়নের মৃত বসির উদ্দীনের ছেলে আকবর আলী (৬৫) এবং তার স্ত্রী নূরীমা (৫৫) ও নার্গিস (২৮) ।

ঘটনার পর থেকেই মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। এসময় উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের ওপর হামলা করে বিক্ষুব্ধরা। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ব্রাদার্স নামের তেতুলিয়াগামী একটি মিনিবাস ব্যাটারি চালিত অটোবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং গুরুতর অবস্থায় আহত দুইজনকে (নববধু মুক্তি (১৯) ও আকবর আলী (৬৫)) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. সিরাজউদ্দৌলা পলিন তাদের মৃত ঘোষাণা করেন।

এদিকে মুক্তির দুলাভাই শহিদুল ইসলাম জানান, আমার শ্যালিকা মুক্তি তার বিয়ে হওয়ার ২৮ দিন হয়েছে। আজ সে শশুর বাড়ি থেকে স্বামীসহ তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com