রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

পররাষ্ট্রমন্ত্রীর কবিতা আবৃতিতে মুগ্ধ হলেন দর্শকরা

নিজস্ব প্রতিবেদক : অমায়িক ভাষায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আবদুল মোমেন। এবার তার কণ্ঠে শোনা গেল অসাধারণ আবৃত্তি।

রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে গিয়ে সিলেটকে নিয়ে লেখা কবিগুরুর কবিতার ‘মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি’-এই অংশটুকু আবৃত্তি করেন তিনি।

এরপর ১৯১৯ সালের ৬ নভেম্বর সিলেটে দেয়া সংবর্ধনাকালে কবিগুরুর ‘সেই শক্তি শ্রেষ্ঠ শক্তি, যে শক্তি সৃষ্টি হয়, আপনার দিকে টানে’ কবিতাটি আবৃত্তি করে শোনান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অতিথিসহ উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে তার আবৃত্তি উপভোগ করেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’ এর সমাপনী বক্তব্য রাখতে গিয়ে কবিতা দুটি আবৃত্তি করেন ড. মোমেন।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউল, দেশের প্রখ্যাত রবীন্দ্র শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লাইসা আহমেদ লিসা, ড. অনুপ কুমার পাল, ড. অসীম দত্ত ও ভারতের অগ্নিভ বন্দ্যোপধ্যায়।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সিলেটে চার দিনব্যাপী রবীন্দ্র শতবর্ষ স্মরণোৎসব শুরু হয়। তবে মূলপর্ব শুরু হয় বৃহস্পতিবার। রবীন্দ্রনাথকে মন ও মননে ধারণের আহ্বানে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শুক্রবার রাতে এই উৎসবের পর্দা নামে।

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে এদিন তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন আয়োজকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com