রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১ যাত্রী নিহত ৯ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ১ জন যাত্রী নিহত ও ৯ যাত্রী আহত হয়েছেন।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে আশংকা জনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবক জাকির হোসেন (২৮)।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট রেল লাইনের লস্করপুর রেলক্রসিং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) লিয়াকত আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি ট্রেন লস্করপুর রেলগেইট এলাকায় ক্রস করার সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। আর এতে করে দুমড়ে মুছড়ে যায় মাইক্রোবাসটি। গুরুতর আহত হন মাক্রোবাসে থাকা ১০ যাত্রী।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন- শাহ আলম (২৮), আব্দুল বারীক (২৫), তরিকুল (৩৫), মনিরুল ইসলাম (২৫), শিমুল মিয়া (২৮)। অন্য ৪ জনের পরিচয় জানা যায়নি। এদিকে গুরুতর আহত জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমা আক্তার জানান, আহতদের অবস্থা খুবই গুরুতর। তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত শাহ আলম জানান, তারা সবাই ঢাকার গাজীপুর এলাকার একটি গার্মেন্টের শ্রমিক। সিলেটে হযরত শাহ জালাল (রঃ) এর মাজার জিয়ারত শেষে ফেরার পথে এ দূর্ঘটনার কবলে পড়েন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com