রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বরুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসহাকের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ ইব্রাহিম খলিল চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭-১৮ অর্থ বছরের ১% এর বরাদ্ধকৃত অর্থ এলজি এসপি ও এডিপির বরাদ্ধকৃত টাকা পরিষদের সদস্যবৃন্দের সাথে সমন্বয় না করে চেয়ারম্যান নিজেই কাজ না করে তার পছন্দের লোকদের নামে বরাদ্ধের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ ছাড়াও পরিষদের ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদসহ অন্যান্য রাজস্ব খাতের টাকা সরকারি ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ইব্রাহিম খলিল বলেন, গত ১৭ই মার্চ ২০১৯ ইং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকা সত্বেও চেয়ারম্যান ইউপি অফিস খুলে ওনার কিছু লোক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে গোপন বৈঠক করেন।

তিনি দীর্ঘদিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে তিনি হাইব্রিড আওয়ামীলীগ। এখনও তাহার কর্মকান্ড বিএনপি – জামাত ঘেষা। এইসবের প্রতিবাদ করতে গেলে তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে আমাকে হেয় প্রতিপন্ন করেন।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এই অভিযোগটি ভিত্তিহীন, আমি ন্যায়ের পথে আছি এবং সঠিকভাবে কাজ করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com