সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের সাথে দুই মাদক ব্যবসায়ী

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ  সাহেন মিয়া (৩২) ও সামসুদ্দিন চৌধুরী তামিম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কসবা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সাহেন দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের আনাই উল্লার পুত্র ও তামিম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাটিয়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র।

পুলিশ জানায়, সামসুদ্দিন চৌধুরী তামিম দীর্ঘদিন যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নানা আলেক উদ্দিনের বাড়ীতে বসবাস করে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দি খাঁন এর নেতৃত্বে এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, এএসআই অনিকসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে কসবা গ্রাম থেকে সাহেন মিয়া ও তামিমকে গ্রেফতার করা হয়।

এসময় সাহেন মিয়ার কাছ থেকে ৬৬ পিছ ও তামিমের কাছ থেকে ৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ পরিদর্শক সামছদ্দি খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সাহেন ইয়াবার গড ফাদার। ইতিপূর্বে তাকে ১শ’পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন,  মাদকের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com