রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ট্রেন দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা ইউসুফের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আলী মো. ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ হবিগঞ্জে এলে বাদ এশা হাজারো মুসল্লির উপস্থিতিতে আনোয়ারপুর জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক জি কে ঝলকসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

উল্লেখ্য, সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দভাগ স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনিসহ ১৬ জন নিহত হন এবং আহত হন আরও শতাধিক লোক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com