মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বানিয়াচংয়ে র‍্যাবের অভিযানে পলাতক আসামী গ্রেপ্তার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে অভিযান চালিয়ে এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।

বুধবার (১৩ নভেম্বর) সকালে র‍্যাব-৯ এর এএসপি মো.আব্দুল খালেকের নেতৃত্বে উপজেলার উজিরপুর গ্রামস্থ আসামীর নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‍্যাবের সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল।

বুধবার বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো. সুলতান আহমেদ প্রকাশ লেবু (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতান আহমেদ বানিয়াচং থানার মামলা নং ১৩ তারিখ ০৯/১১/২০১৯ ধারা: ১৪৩/৩৪১/৩০২/৩৪/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী।

তাকে গ্রেপ্তারের পর বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব-৯।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com