মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

ট্রাকভর্তি ভারতীয় পেঁয়াজসহ দুইজন ধরা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ট্রাকভর্তি পেঁয়াজসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাকভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রিকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে লায়েছ উদ্দিন ও রাজশাহীর গোয়ালিয়া থানার উপভাদ্রা এলাকার আরমান আলীর ছেলে মো. মিরাজ আলী।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, দুই হাজার ২৪০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

তিনি আরও জানান, চোরাকারবারিরা তামাবিলের জাফলং এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুত করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, পেঁয়াজের বাজার আরও অস্থিতিশীল করতে আটকরা এমনটা করছিল। আটকদের মহানগর পুলিশের হজরত শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com