সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে বাসচাপায় কোরআনে হাফেজের মৃত্যু

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতার বাজার নামকস্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বেপরোয়া অজ্ঞাত বাসের চাপায় কোরআনে হাফেজ মোজাক্কির হোসেন (২০) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোজাক্কির গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মোজাম্মিল আহমেদ এর পুত্র।

জানা যায়, উল্লেখিত সময় মাকে নিয়ে আইনগাও থেকে বাড়ি ফেরার পথিমধ্যে জনতার বাজারে পৌঁছামাত্রই বেপরোয়া একটি বাস তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এসময় গুরুতর আহত হন মোজাক্কির হোসেন। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মোজাক্কির হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com