রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে পেয়াজের দাম বেশি রাখায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে চৌধুরী বাজারে পেয়াজের মূল্য তদারকিকালে মের্সাস রাহুল এন্ড রত্নজিত স্টোরে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় প্রতি কেজি পেয়াজের মূল্য ২১৫ টাকা করে লেখা হয়েছে।

উল্লেখ্য, এদিন চৌধুরী বাজারে পেয়াজের প্রকৃত মূল্য পাইকারী বাজারে ২০০ টাকা এবং খুচরা বাজারে ২০৫-২১০ টাকার মধ্যে ছিলো। এসময় ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ২ হাজার টাকা জারিমানা আরোপ করা হয়।

এছাড়াও একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, মিষ্টিতে ব্যাপক পরিমাণ পোকা ও ঢাকানাবিহীন খাদ্য রাখার অপরাধে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মিষ্টান্নকে আরো ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com