মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে যুবলীগ সভাপতির দুই মাসের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নিসা এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশপ্রাপ্ত যুবলীগ সভাপতি উপজেলার সদর ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, অবৈধ করাত কল স্থাপনের কারণে এ দন্ডাদেশ প্রদান করা হয়। তিনি করাত কলের নাম ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ গাছ কাটার ব্যবসা করে আসছিলেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com