রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

কারারুদ্ধ যুবলীগ নেতার হার্টএ্যাটাকের গুজব, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ডিএনআই মডেল হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কারারুদ্ধ অলিউর রহমান অলি’র হার্ট এ্যাটাকের গুজব ছড়িয়ে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে অলিউর রহমান অলি’র ভাতিজা আব্দুল মতিন বাহুবল মডেল থানা জিডি এন্ট্রি করেছেন। অলিউর রহমান অলি গত সোমবার করাতকল (লাইসেন্স) বিধিমালা- ২০১২এর আওতায় মোবাইল কোর্টে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে হবিগঞ্জ কারাগারে আছেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাহুবল সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক আহমেদের মোবাইল ফোনে হবিগঞ্জ কারাগারের দারোগা পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে। এ সময় ঐ অজ্ঞাত ব্যক্তি কারারুদ্ধ অলিউর রহমান অলি হার্ট এ্যাটাক করেছেন জানিয়ে অপর একটি মোবাইল ফোন নম্বর সরবরাহ করেন। উক্ত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে প্রফেসর ডা. শহিদুল ইসলাম পরিচয় দিয়ে বলেন, “অলিউর রহমান অলি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। তার হার্টের একাধিক ব্লক রয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। ১০ মিনিটের মধ্যে ২০ হাজার টাকা না পাঠালে তাকে বাঁচানো যাবে।” এসব খবর দিয়ে তিনি একটি বিকাশ নম্বরও ম্যাসেজ দিয়ে পাঠান। এ খবরে নিমিষেই অলিউর রহমান অলির আত্মীয়-স্বজনরা মানসিক ভাবে ভেঙে পড়েন। তারা টাকা-পয়সা জোগাড় করে পাঠানোর প্রস্তুতি নিলে বাহুবল মডেল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর হবিগঞ্জ কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি জানান, খবরটি সম্পূর্ণ ভূয়া। অলিউর রহমান অলি সম্পূর্ণ সুস্থ শরীরে কারাগারে আছেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com