রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইডেন টেস্টের শুরুতে ঘণ্টা বাজালেন শেখ হাসিনা ও মমতা

ক্রীড়া ডেস্ক : এক টেস্টকে ঘিরে আয়োজনের যেন শেষই নেই। খোদ প্রধানমন্ত্রীই হাজির হয়েছেন ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টেস্ট উদ্বোধন করতে। যদিও এটা কোনো সাধারণ টেস্ট ম্যাচ নয়। দুই দেশের জন্যই প্রথম দিবা-রাত্রির এই টেস্ট নিশ্চিতভাবেই উজ্জ্বল হয়ে থাকবে দুই দেশের ক্রিকেট ইতিহাসে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কলকাতায় টেস্ট দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুপুরে ইডেনের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেছেন তিনি। যেখানে তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মাঠের লড়াইয়ে নামার আগে ভাগ্যটাও সহায় হয়েছে টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এর আগে হওয়া ১১ দিবা-রাত্রির টেস্টে আগে ব্যাট করে ম্যাচ জেতার সংখ্যাটা ৫, অন্যদিকে হেরেছে ৬ ম্যাচে। এখন দেখার বিষয় বাংলাদেশ কী করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com