রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে উৎকোচ গ্রহনের দায়ে ইউপি সদস্যের স্বামীর কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বয়স্ক ভাতা বিতরণের সময় উৎকোচ গ্রহনের অভিযোগে কাজল দেব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

রবিবার ( ১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত কাজল দেব উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের খীরুত দেব এর ছেলে। সে বাহুবল সদর ইউনিয়ন এর সংরক্ষিত ওয়ার্ড (৭, ৮ ও ৯) এর সদস্য শিল্পী রাণীর স্বামী।

জানা যায়, বাহুবল উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক বয়স্ক ভাতার কার্ডের টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যায় ভাতাভোগীরা। এসময় কাজল দেব ব্যাংকে দাড়িয়ে প্রতিটি ভাতাভোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে উৎকোচ (ঘুষ) গ্রহণ করে। এসময় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে হাতে নাতে আটক করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।

পরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com