সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ২৮জন প্রার্থী। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের কাছে মনোনয়নপত্র বিভিন্ন দলের মনোনিত প্রার্থীদের মনোনয়ন বাছাই করেন।

মৌলভীবাজার ১ জুড়ী-বড়লেখা আসনে ২জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও আমিনুল ইসলাম (জামায়াত নেতা) সতন্ত্র প্রার্থী।

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ১জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। 
তিনি হলেন- স্বতন্ত্র প্রার্থী মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মৌলভীবাজারে ৩ (সদর-রাজনগর) আসনে ২জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন- জাসদের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মছব্বির ও বিএনএফ এর প্রার্থী আশা বিশ্বাস।

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব এর মনোনয়ন বাচাই বিকেল ৪টা পর্যন্ত বিবেচনাধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com