সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার পাশে চোলাই মদের একটি বোতল জব্দ করা হয়েছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কেউ তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে। অথবা নিজেই পড়ে গিয়ে মারা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি|

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com