বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অবৈধ ইটভাটা ভাঙ্গার পরপরই মেরামতের কাজ শুরু

হবিগঞ্জে ভেঙ্গে দেওয়া অবৈধ ভরসা ব্রিকস।

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর নামক স্থানে অবস্থিত দীর্ঘ এক যুগ ধরে অবৈধভাবে চলা ভরসা ইটভাটা ভেঙ্গে দেয়ার আধা ঘন্টার মধ্যেই ভাঙ্গা অংশ মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটা মালিকের লোকজন। অবৈধভাবে চালিয়ে যাওয়া ভরসা ইটভাটার মালিকদের কুটির জোর কোথায় প্রশ্ন উঠেছে জনমনে।

বুধবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল ও বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ভরসা ইটভাটার কিলিংয়ের একটু জায়গা এসকাবেটর দিয়ে ভেঙ্গে দিয়েই অভিযান সমাপ্ত করা হয়।

অভিযান শেষ করে কর্মকর্তারা বাহির হবার আধা ঘন্টার মধ্যেই কিলিং মেরামতের কাজ শুরু করে দিয়েছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। সাথে চলছে ইট পুড়ানোর কাজও। অন্যদিকে রেজার লোকজন কাচা ইট বোঝাইও করছে কিলিংয়ের ভিতর।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটার মালিক জানান, নামকাওয়াস্তে অভিযান শেষ করেই চলে গেলেন ম্যাজিস্ট্রেটগণ। হয়ত ভাটার মালিকের উপরে হাত রয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলার তিনটি ইটভাটার পুরো কিলিং চুঙাসহ ওয়াল ভেঙ্গে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু ভরসা তো ঠিকই চলবে। তাদের কুটির জোড় নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য ইটভাটার মালিকরা।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমরা চুলার মুখ ভেঙ্গে দিয়েছি শুধু চুলার ভিতরে ডুকানো মালগুলিই পুড়বে। যদি নতুন করে তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com