রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

শ্রীমঙ্গলে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ রাস্তার সরকারি সংস্কার কাজে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের মন্দিরগাঁও এলাকার স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

‘টেন্ডার অনুযায়ী নির্মাণ চাই, সুন্দর মজবুত রাস্তা চাই’ – এই শ্লোগান নিয়ে মন্দিরগাঁও এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও এলাকার শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মন্দিরগাওঁ মাদ্রাসার সহকারি প্রধান শিক্ষক ক্বারী মো. আব্দুল বাসিত, সহকারি শিক্ষক মো. আবু সাঈদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করার জন্য গ্রামীণ রাস্তা ঘাটের টেকসই উন্নয়নসহ আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক যাতে কোন দুর্নীতিবাজ, অনিয়মকারী, জুলুমকারী, জনগণের উন্নয়ন সুবিধাহরণকারী, লুটপাটকারীর কারনে শীতল না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com