রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলের পুটিজুরী শাহ মোদাচ্ছির হুসেন কল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে শাহ মোদাচ্ছির হুসেন কল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার হত- দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের চেয়ারম্যান পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের মরহুম শাহ মোদাচ্ছির হুসেন ধন মিয়া’র পুত্র ইংল্যান্ড প্রবাসী শাহ আশফাকুল কবিরের অর্থায়নে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এবারও এলাকার হত- দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, ডাঃ শাহ মোশাহিদ হুসেন ফুল মিয়া, ওয়ার্ড মেম্বার মোঃ আয়মন আলী, মোঃ রুবেল মিয়া, মোঃ নূরুল আমিন, শেখ জসিম মিয়া ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক শাহ ফয়জুল কবির ফয়েজ, সাংবাদিক এফ আর হারিছ, পুটিজুরী বাজারের ব্যাবসায়ী মোঃ সামছুল হক, শাহ মোজাহিদ হুসেন বুলবুল, সালামত আলী সানু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে ইংল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ট্রাস্টের চেয়ারম্যান শাহ আশফাকুল কবির বলেন, আমি আপনাদের কাছে একটু দোয়া ছাড়া বেশি কিছু চাইবনা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমৃত্যু মানুষের কল্যানে কাজ করে যেতে পারি। সাথে সাথে এলাকার অন্যান্য বিত্তবানদেরকে গরিব -অসহায় মানুষের পাশে দাড়ানোর অহবান জানান। এবার পুটিজুরী এলাকার ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত ট্রাস্টের মাধ্যমে পুটিজুরী এলাকায় গরিব অসহায় শিক্ষার্থীদের মধ্য শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, টিউবওয়েল বিতরণ বিতরণ সহ বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com