শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’’ এই শ্লোগান সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুর ইসলামের নেতৃত্ব এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা দিলীপ কুমার বর্ধন, সদর ইউনেরর চেয়ারম্যান ভানু লাল রায়, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ ঘোয়ালা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মুছাদ্দিক আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

এতে অংশগ্রহন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, ইন্টারন্যাশনাল ডায়লগ এইড ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com