বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

দিরাইয়ে বন্দুকের গুলিতে নিহত ১, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বন্দুকের গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালধর গ্রামের ফারুক মিয়া ও মরম আলীর লোকজনের মধ্যে পতিত জায়গা নিয়ে বহুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার মরম আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফারুক মিয়ার লোকজনের উপর হামলা চালালে ফারুক মিয়ার পক্ষের লোকজন পাল্টা গুলি করলে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গুরুতর আহত আমির উদ্দিন (৪৫) কে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুলিবিদ্ধ এলাছ মিয়া (৫২), সাদ মিয়া (২৮), শহীদ মিয়া (৩৬), চন্দন মিয়া (৩০), মিলন মিয়া (৩০), করম আলী (৫০), বিলাল মিয়া (২৯), জাকারিয়া (২৬), কলিয়ার কাপন গ্রামের সালিশ দেলোয়ার হোসেন (৩০), রাজেল (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লিটন মিয়া (২৬) জুয়েল (১৮) কুতুব উদ্দিন (৩০) মারজান (১৭) কে দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, নিহত আমির উদ্দিনের লাশ দিরাই হাসপাতাল থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফারুক আলীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com