বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কুমিল্লায় ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে কিশোর নিহত

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাক্টরের লাঙ্গলে পেঁচিয়ে তাওহিদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত কিশোর উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামের গ্রামের মো. বারেক খানের ছেলে।

নিহতের বড়বোন নাছরিন আক্তার জানান, সকালে দেওয়ান বাড়ির মতিন মিয়ার ছেলে ট্রাক্টর চালক জালাল দেওয়ান আমার ভাইকে ডেকে নেয়। একটু পরেই এসে তোর ভাই লাঙ্গলে পেঁচিয়ে গেছে বলে দৌড়ে পালিয়ে যায় সে (জালাল)।

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের ষাটোর্ধ আব্দুর রহমান খান জানান, আমি পাশের জমিতে কাজ করতে ছিলাম। ট্রাক্টর মালিক আলম আমাকে ডেকে নেয়, ট্রাক্টরের লাঙ্গলে পেঁচানো মৃত অবস্থায় তাওহীদকে বের করি এরপর আমি জ্ঞান হারাই, আর কিছু মনে নেই।

নিহতের মা মাকছুদা বেগম বলেন, চার মেয়ের পর কোন ছেলে না থাকায় আত্মীয়ের কাছ থেকে ৩দিন বয়সের তাওহিদকে এনে অভাবের সংসারে বড় করেছি। ৩ হাজার টাকা বেতনে জালাল (চালক) আমার ছেলেকে ট্রাক্টর চালানো শিখাবে বলে নেয়। আজ আমার সব শেষ হয়ে গেছে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট নিয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com