সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে হবিগঞ্জের ৪ প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াসহ হবিগঞ্জের ৪ প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। এর মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ২ জন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১ জন ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১ জন প্রার্থী।

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর রবিবার তাদের মনোনয়নপত্রে দ্রুটি থাকায় বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা নির্বাচন কমিশনে এ আপিল করেন।

হবিগঞ্জে যারা মনোনয়নের বৈধতা চেয়ে আপিল করেছেন তাঁরা হলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসেন বিএনপির মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফন্টের মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া ও ইসলামী ঐক্যজোটের জোবাইর আহম্মেদ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধববপুর) আসনে ইসলামী ঐক্যজোটের মওলানা মো. সোলাইমান খান।

৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। ৬-৮ ডিসেম্বর শুনানি করে আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

হবিগঞ্জে মোট ৩৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাকিল করেন। এবং তাদের মধ্যে রেজা কিবরিয়া ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ ১২ জনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com