বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল থানা পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি নিবেদন করে।

সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন।

কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com