শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করলেন সুবর্না মুস্তাফা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুরু হয়েছে চার দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। ‘সৌরভে গৌরভে ঐতিহ্যে ৩০ বছর’ স্লোগানে এ উৎসবের আয়োজন করে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ডিসিপি হাইস্কুল মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমপি ও অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। পরে অতিথিরা আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীত পরিবেশ করা হয়। সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যুৎ রঞ্জন পালের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন।

অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের এক নম্বর সংকট মনুষ্যত্বহীনতা। মানুষ যদি মানুষ না হয় তবে প্রবৃদ্ধি-উন্নয়ন আমাকে মসকরা করবে, ঠাট্টা করবে। মনুষ্যত্বের ওপর যে জাতি দাঁড়িয়ে থাকে তার ক্ষয় নেই, তার ক্ষয় নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com