সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

চুনারুঘাটে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে মঈন উদ্দিন আহমেদ নামে এক শিক্ষানবিশ আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত মঈন ওই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। তার ঘরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী কাঁঠাল গাছে মঈন উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

নিহত ব্যক্তির প্রতিবেশীরা জানান, মঈন উদ্দিন আহমেদ আইন বিষয়ে পড়াশোনা শেষ করে সনদের অপেক্ষায় ছিলেন। পাশাপাশি হাইকোর্টে একজন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে কাজও করতেন। প্রায় বছর খানে আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। পরবর্তীতে আবার সুস্থ হয়ে উঠেন তিনি। ঝুলন্ত মরদেহে পা মাটিতে লাগানো ছিল বলেও জানিয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com