সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে মা-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, বিশিষ্ঠ শিক্ষানুরাগী অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, সারগাম সঙ্গিতালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম চৌধুরী, সরকারি কলেজের সহকারি অধ্যাপক সুদর্শন শীল, দেবব্রত দেব হাবলু, জয়নাল আবেদীন ঝিনু, স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় পাল ও সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন প্রমুখ।

মা সমাবেশে বক্তারা বলেন, মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলে মেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলে মেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।

মা সমাবেশ শেষে ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফলা প্রকাশ করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সকল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com