শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নোয়াখালীতে গ্রেপ্তার মাদকের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

তরফ নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলায় এক মাদকের আসামি গ্রেপ্তার হওয়ার পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

রোববার মধ্যরাতে হাঁটপুকুরিয়া ইউনিয়নের গণি মিয়ার দরজা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলামের ভাষ্য।

নিহত মনির হোসেন (৩৬) পরকোট ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কারবারসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘চিহ্নিত মাদক চোরাকারবারি’ মনির হোসেনকে রোববার বিকালে পরকোট ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে ‘অস্ত্র ও মাদক উদ্ধার’ অভিযানে যায় পুলিশের একটি দল।

“গণি মিয়ার দরজা এলাকায় পৌঁছালে মনিরকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে পড়ে থাকতে দেখা যায়।”

নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, পুলিশের আসআই কৃষ্ণ কুমার দাস, এএসআই এমরান আলী ও আবদুল ওয়াদুদ এ অভিযানে আঘাত পেয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড গুলি, ছোরা ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তথ্য সূত্র : বিডিনিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com