মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান

বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকা গ্রামে নিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার মানিকা গ্রামের আম্বর উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে সাইফুল ইসলাম বাড়ির পাশে হাওর এলাকায় নিজের জমিতে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে সেটি সাইফুলের ওপর পড়লে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সাইফুলকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা সৌরভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বজ্রপাতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমরা কাজ করছি। নিহতের পরিবারকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com