শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জে নদী দখলদার উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলায় আজ থেকে নদনদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জেলা সদরের মশাজান এলাকার খোয়াই নদীর অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত সহ প্রশাসনের কর্মকর্তরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্ম্দ কামরুল হাসান জানান, অবৈধ দখরদারকে কোন ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, আজ সোমবার অভিযানের প্রথমদিন হবিগঞ্জ সদর ও চুনারুঘাট উপজেলায় চারটি মৌজায় খোয়াই নদীর ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলো হল হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও মশাজান মৌজা এবং চুনারুঘাট উপজেলার পারকুল ও বড়াইল মৌজা।

তিনি জানান, খোয়াই নদীর পরপরই বরাক ও বিবিয়ানা নদীতে উচ্ছেদ শুরু হবে। পর্যায়ক্রমে চিহ্নিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি আরও জানান, হবিগঞ্জে একহাজার ৪৫টি অবৈধ দখলদার চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের উদ্দ্যেগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com