রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ঢাকায় আসছে ‘অচিন পাখি’

তরফ নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি।

আশা করা যাচ্ছে, ১৫ ঘণ্টা ৩০ মিনিটের উড়াল শেষে আজ (মঙ্গলবার) রাত ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ‘অচিন পাখি’।

গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’কে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরদিন সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায় ‘সোনার তরী’। এ দুটি নিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হবে ১৮।

অত্যাধুনিক এই উড়োজাহাজ দুটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনোমি শ্রেণির ২১টি ও ইকোনোমি শ্রেণির ২৪৭টি আসনসহ মোট ২৯৮টি আসন রয়েছে।

জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উড়োজাহাজ দুটি উদ্বোধন করবেন। বিমানের মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করবেন তিনি। নতুন দুটি বোয়িংয়ে মোট আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন আছে।

গত ১৭ সেপ্টেম্বর চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি বোয়িং কেনার আগ্রহ দেখান। বিমান সূত্রে জানা গেছে, মাসখানেক ধরে বোয়িং কোম্পানির সঙ্গে বিমান দর-কষাকষি করে। প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনে বিমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com