রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশ জানায়, ওই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে কাজ করছে ইন্দোনেশিয়ার পুলিশ। এএফপি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাতের কিছু সময় আগে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে কয়েক ডজন যাত্রী ছিল। স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গুমারা এএফপিকে বলেন, দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে যাত্রীবাহী বাসটি ১৫০ মিটার গভীর গিরিখাতে পড়ে গেলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনও পরিষ্কার নয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com