রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের ফেরত আনা হবে। জোর করে কাউকে বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে নয়া দিল্লির এমন আশ্বাস পেয়েছেন বলেও জানান মোমেন।

মঙ্গলবার সিলেটে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে যোগদান শেষে ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ভারতের আসামে সম্প্রতি চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর বাদপড়াদের বাংলাদেশে ফেরত পাঠানোর আশঙ্কা করা হচ্ছে। কেন না, আসামের অনেক রাজনীতিকদের দাবি, এ বাদপড়ারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন। এরপর ভারত সরকার নাগরিকত্ব আইন সংশোধন করে অন্য সম্প্রদায়ের মানুষদের মধ্যে যারা ভারতে রয়েছেন, তাদের নাগরিক করে নেয়ার বিধান রাখলেও তাতে বাদ রাখা হয়েছে মুসলমানদের।

এ নিয়ে ভারতজুড়ে ক্ষোভ-বিক্ষোভ-সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশেও অনেকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এক্ষেত্রে সরকারের ‘নির্বিকার’ ভূমিকার সমালোচনাও করছে বিএনপি।

এমন আলোচনা সমালোচনার মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত আনা হবে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে।

আসামের নাগরিকপঞ্জি প্রকাশের পর ভারত থেকে সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা প্রসঙ্গে ড. মোমেন বলেন, ভারতে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। ভারত বারবার বলেছে, কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।

তিনি আরও বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বেশ ভালো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com