রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

পঞ্চগড়ে দেশের সবচেয়ে কম তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

তরফ নিউজ ডেস্ক : হিমালয়ের হিমবাহে অবস্থিত পঞ্চগড়ের অবস্থা ভয়াবহ। তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে সেখানে। শীতের তীব্রতা গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই শীতে এটাই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এটিই ছিল সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা আরো নিচে নামতে পারে। গত ১ মাস ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে।

বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন।

এদিকে, শীতের কামড়ে মানবেতর জীবন যাপন করছেন জেলার প্রায় ২ লাখ শীতার্ত মানুষ। যারা দিনরাত শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য মাত্র ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের অর্ধেক বলে জানা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com